লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না প্রিয়াংকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াংকা গান্ধী
প্রিয়াংকা গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না। গতকাল মঙ্গলবার রায়বেরিলিতে কংগ্রেসের কর্মীদের এক সমাবেশে প্রিয়াংকা এ কথা জানান। তিনি বলেন, রায়বেরিলি কেন্দ্রে প্রার্থী হবেন তাঁর মা সোনিয়া গান্ধী।
রায়বেরিলির বর্তমান সাংসদ প্রিয়াংকা আরও বলেন, গান্ধী পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীই আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে মুম্বাইয়ে এক সভায় জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি ও প্রিয়াংকার ভাই রাহুল গান্ধী বলেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে আমেথি ও রায়বেরিলি ছাড়াও দেশের অন্য স্থানে নির্বাচনি প্রচারে অংশ নেবেন প্রিয়াংকা।