লোকসভা নির্বাচনের তফসিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ১৬তম লোকসভা নির্বাচনের তফসিল আজ বুধবার ঘোষণা করতে যাচ্ছে দেশটির নির্বাচন কমিশন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে শুরু হতে পারে নির্বাচন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে তা শেষ হতে পারে। ফলাফল পাওয়া যেতে পারে মে মাসের মাঝামাঝি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তফসিল ঘোষণা করবে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশটির নির্বাচন কমিশন।
অতীতের সব রেকর্ড ভেঙে এবার পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে আট-নয় ধাপে এই নির্বাচনে ভোট নেওয়া হতে পারে।
বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে ৩১ মে।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন, ফিতা কাটার মতো কাজও স্থগিত হয়ে যাবে।
আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে ভারতের বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
বিভিন্ন জনমত জরিপের ফলাফলে ক্ষমতাসীন ইউপিএ জোটের চেয়ে বর্তমান প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে।