লোকসভা নির্বাচনের পর ভারতের সঙ্গে সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, আগামী বছর ভারতের লোকসভা নির্বাচনের পর নতুন সরকার এলে কাশ্মীরসহ বিভিন্ন বিষয়ে নয়াদিল্লির সঙ্গে সংলাপ আবার শুরু হতে পারে।
ইসলামাবাদে গত শনিবার এক সম্মেলনে নওয়াজ এ কথা বলেন। তাঁর ওই বক্তৃতা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। নওয়াজ বলেন, তাঁর দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) ‘অবস্থান’ হলো ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানো। তিনি দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণব্যবস্থা চালুর আহ্বান জানান।
নওয়াজ বলেন, কাশ্মীর ইস্যুসহ বিরাজমান সব সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে দুই দেশের আলোচনায় বসা উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী এটাও স্পষ্ট করেন, ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। পিটিআই।