লোকসভায় প্রিয়াংকার ছেলে রেহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেহান ভদ্র
রেহান ভদ্র

নেহেরু-গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্ম হিসেবে প্রথমবারের মতো ভারতীয় সংসদ লোকসভায় গেল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নাতি ও প্রিয়াংকা গান্ধীর ছেলে রেহান ভদ্র। তার বয়স ১৩।

আজ বুধবার তিন বন্ধুকে নিয়ে লোকসভার অধিবেশন দেখতে সেখানে যায় রেহান। সেখানে দর্শক গ্যালারিতে বসে সংসদ অধিবেশন আর তর্ক-বিতর্ক দেখে সে।

অধিবেশন দেখার পর সাংবাদিকেরা রেহানের কাছে জানতে চান, সে স্কুলের কোনো প্রকল্পের কাজে এসেছে কি না? জবাবে রেহান জানায়, সংসদ অধিবেশন কীভাবে চলে, তা দেখতেই সে লোকসভায় এসেছে। লোকসভার অধিবেশন কেমন, জানতে চাইলে রেহান বলেছে, অধিবেশন দেখতে খুব ভালো লেগেছে।

আজ সংসদে গিয়ে নানি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে রেহান। তবে পায়নি মামা রাহুল গান্ধীর দেখা।