লোকসভায় মুম্বাইতে ধর্ষকদের শাস্তির দাবি
ভারতের মুম্বাইতে বহুল আলোচিত গণধর্ষণের শিকার ফটোসাংবাদিককে ঘটনাস্থল পরিচ্ছন্ন করতে বাধ্য করা হয়েছিল। পুলিশ ওই ঘটনার আরও কিছু আলামত সংগ্রহ করেছে এবং ওই অপকর্মের বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। ওই গণধর্ষণের ঘটনায় গতকাল ভারতের পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। পার্লামেন্টের সদস্যরা ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি করেন।পুলিশের সংগ্রহ করা কয়েকটি নতুন আলামতের মধ্যে রয়েছে ধর্ষণের শিকার তরুণী ও সন্দেহভাজন আসামিদের কাপড়চোপড়, পানীয়ের (বিয়ার) বোতল ও একাধিক মুঠোফোন। ধর্ষণের শিকার ফটোসাংবাদিক ও তাঁর পুরুষ সহকর্মীর ওপর এসব বোতল ছুড়ে মারা হয়েছিল। বোতলের গায়ে পাওয়া আঙুলের ছাপ ওই অপরাধের মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে। এদিকে গণধর্ষণের ঘটনায় গতকাল ভারতের পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। লোকসভার অনেক সদস্য ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে দোষী ব্যক্তিদের যথাযথ বিচার করা হবে বলে আশ্বাস দেন।বিজেপির নেতা সুষমা স্বরাজ সরকারকে উদ্দেশ করে লোকসভায় বলেন, এই পশুদের দু-একজনকে ফাঁসি দেওয়া হোক। টাইমস অব ইন্ডিয়া।