লড়াই চালিয়ে যাবে পুষি রায়ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্যান্ডসংগীত দল পুষি রায়টের সদস্যরা। জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রথম বিদেশ সফরে সিঙ্গাপুর গিয়ে গতকাল শুক্রবার তাঁরা এ মনোভাব প্রকাশ করেন।
পুষি রায়টের সদস্য নাদেঝদা তোলকনোকোভা এবং মারিয়া আলায়োকহিনা জেল থেকে মুক্তি পান গত মাসে। প্রুডেনশিয়াল আই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সিঙ্গাপুর গেছেন। সেখানে গতকাল তাঁরা জানান, মানবাধিকার রক্ষার আন্দোলনে ‘উদ্ভাবনী শিল্পকে’ ব্যবহার করে যাবেন। প্রুডেনশিয়াল আই অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছে পুষি রায়টের একটি প্রতিবাদী ভিডিও। এএফপি।