শঙ্কিত গৃহকর্মী সঙ্গীতার পরিবার
যুক্তরাষ্ট্রে আইনি সমস্যায় পড়া ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের সাবেক গৃহকর্মী সঙ্গীতা রিচার্ডের পরিবার জানিয়েছে, সঙ্গীতাকে ভারতে ফিরিয়ে অানতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে৷
সঙ্গীতার পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে৷ সঙ্গীতা রিচার্ডের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সঙ্গীতাকে দেশে ফিরিয়ে অানতে স্বামী ফিলিপকে বেশ কয়েকবার হুমকি দেওয়া এবং ভয়ভীতি দেখানো হয়েছে৷
একটি ক্ষেত্রে সঙ্গীতার স্বামী ফিলিপ তাঁর এক সন্তানকে নিয়ে সাইকেল চালানোর সময় এক ব্যক্তি তাঁদের দিকে অাগ্নেয়াস্ত্র তাক করে এবং স্ত্রীকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়৷ ফিলিপ জানিয়েছেন, দেবযানী খোবরাগাড়ের বাবা তাঁকে বেশ কয়েকবার ফোন করে স্ত্রী সঙ্গীতাকে দেশে পািঠয়ে দিতে বলেছেন৷
আরেকটি ঘটনায় ভারতে ফিলিপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ এ সময় যুক্তরাষ্ট্রে তাঁর স্ত্রী সঙ্গীতার অবস্থান জানতে চাওয়া হয়৷
সঙ্গীতার ভিসার আবেদনে তাঁর পারিশ্রমিক সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ দেওয়াকে কেন্দ্র করেই অনিয়মের অভিযোগ উঠেছে নিউইয়র্কে কর্মরত ভারতের ডেপুটি কনসাল জেনারেলের বিরুদ্ধে৷ এজন্য দেবযানীকে গ্রেপ্তার করা হয়৷ টাইমস অব ইন্ডিয়া৷