প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হলেন রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি। তবে সারা বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের মধ্যে তাঁর অবস্থান ৪১তম। আম্বানির সম্পদের পরিমাণ এক হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। এ ছাড়া ভারতে শত কোটি ডলারের মালিক এমন ৭০ জন ব্যক্তি রয়েছেন। চীনভিত্তিক গবেষণা-প্রতিষ্ঠান হুরুন প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এসব তথ্য পাওয়া গেছে। এই তালিকায় বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তিদের মধ্যে সবার ওপরে আছেন বিল গেটস। তাঁর সম্পদের পরিমাণ ছয় হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। পিটিআই।