শত শত মানুষ গুম করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন্নমত দমনে মিসরের নিরাপত্তা বাহিনী গত বছর কয়েক শ মানুষকে গুম ও নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সম্প্রতি এক প্রতিবেদনে এই মানবাধিকার সংগঠন জানিয়েছে, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী এবং সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রায়ই নিরাপত্তা বাহিনীর হাতে গুমের স্বীকার হচ্ছেন। এমনকি ১৪ বছরের কিশোরকেও গুমের ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়া অনেক লোককে মাসের পর মাস চোখ বেঁধে নির্যাতন করা হয়েছিল। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান আবদেল ফাতাহ-আল সিসি ক্ষমতা নেওয়ার পর থেকে ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন নেমে আসে। বিবিসি