শততম মহাকাশ অভিযানের মাইলফলক ছুঁয়েছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল রোববার শততম মহাকাশ অভিযানের মাইলফলক ছুঁয়েছে। চেন্নাইয়ের শ্রীহরিকোটা মহাকাশকেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালের (পিএসএলভি-সি ২১) মাধ্যমে দুটি বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত।এই উপগ্রহ উৎক্ষেপণ প্রত্যক্ষ করার পর মহাকাশ অভিযানে ভারতের শত শত কোটি রুপি ব্যয়ের পক্ষে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, একটি দেশ কতটা উন্নত তা শেষ পর্যন্ত চূড়ান্ত হয় দেশটি প্রযুক্তি উদ্ভাবনে কতটা শক্তিশালী তার ওপর। এএফপি।