শতবর্ষে রোলস রয়েস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে নির্মিত মোটর গাড়ির বিখ্যাত ব্র্যান্ড রোলস রয়েস শতবর্ষে পদার্পণ করেছে। এর মধ্য দিয়ে দ্য হাউস অব পার্লামেন্ট ও বিগ বেনের মতো রোলস রয়েসও একটি বিশেষ মাইলফলক স্পর্শ করল। এ উপলক্ষে গত রোববার লন্ডনের রাস্তায় মোটর গাড়ি চালনার আয়োজন করা হয়।রোলস রয়েসের শতবর্ষে পদার্পণের সঙ্গে সঙ্গে এই গাড়িতে থাকা বিশেষ মাস্কট দ্য স্পিরিট অব একস্টেসিও শতবর্ষে পদার্পণ করেছে। এই মাস্কট অবশ্য দ্য ফ্লাইয়িং লেডি নামে পরিচিত। রোলস রয়েস সূত্রে জানা যায়, ১৯১১ সালে শুরুর পর থেকে রোলস রয়েস নির্মিত প্রতিটি গাড়ির সামনে মাস্কট হিসেবে দ্য স্পিরিট অব একস্টেসি আছে। এপি অনলাইন।