শনির চাঁদে অক্সিজেন শনাক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযান শনি গ্রহের একটি চাঁদের (উপগ্রহ) চারপাশে অক্সিজেন শনাক্ত করেছে।এ আবিষ্কার এমন একটি তত্ত্বকে সমর্থন করছে যা ইঙ্গিত দিয়েছিল যে শনি ও বৃহস্পতি গ্রহের কাছাকাছি অবস্থান করা সব চাঁদের চারপাশেই অক্সিজেন থাকতে পারে।গবেষকেরা বলছেন, তাঁদের এ অনুসন্ধান গ্যাস জায়ান্টের (সাধারণত বৃহস্পতি, শনি, নেপচুন ও ইউরেনাস গ্রহ গ্যাস জায়ান্ট নামে পরিচিত, এ গ্রহগুলোর প্রাথমিক গঠন কঠিন শিলা দিয়ে তৈরি হয়নি) কক্ষপথে পরিভ্রমণ করা চাঁদের মধ্যে যেকোনো একটিতে প্রাণের উপযোগী উপাদান খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে জিয়োফিজিক্যাল রিসার্চ লেটার্স-এ।নিবন্ধটির সহলেখক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যান্ড্রু কোটসের ভাষ্যমতে, শনির চাঁদ ডিওনে তরল পানি না থাকায় এতে প্রাণ বিকাশের মতো অবস্থা নেই। কিন্তু বৃহস্পতি ও শনির অন্যান্য চাঁদে তা থাকা সম্ভব হতে পারে। অ্যান্ড্রু কোটস বলেন, ‘অন্যান্য কিছু চাঁদে তরল মহাসাগর রয়েছে। এর ফলে প্রাণের চিহ্ন পাওয়ার জন্য গুরুত্ব সহকারে আরও নিবিড়ভাবে তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।’ কাসিনি মহাকাশযান ব্যবহার করে এ আবিষ্কারটি সম্ভব হয়েছে। প্রায় দুই বছর আগে ডিওনে এ যানটি পাঠানো হয়। চালকবিহীন এ যানটি অনুসন্ধানের মাধ্যমে শনির চাঁদের চারপাশে অক্সিজেনের একটি পাতলা স্তর শনাক্ত করে। এটি এতটাই পাতলা যে বিজ্ঞানীরা একে বায়ুমণ্ডল না বলে ‘এক্সোস্ফিয়ার’ বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিবিসি।