শপথ নিলেন গুতেরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সাবেক প্রধান আন্তোনিও গুতেরেস। বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদের এক বৈঠকে গতকাল সোমবার তিনি শপথ নেন। আগামী ১ জানুয়ারি তিনি বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন।
শপথের পর গুতেরেস জাতিসংঘের মহাসচিব হিসেবে বিশ্বস্ততা ও বিচক্ষণতার সঙ্গে এবং ন্যায়নিষ্ঠভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের সক্ষমতা বাড়ানোরও অঙ্গীকার করেন।