শপথ নিলেন জয়ললিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এআইএডিএমকের প্রধান জয়ললিতা গতকাল সোমবার তৃতীয়বারের মতো তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে শপথ নেন আরও ৩৩ জন মন্ত্রী। চেন্নাইয়ে মাদ্রাজ ইউনির্ভাসিটি মিলনায়তনে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তাঁরা শপথ নেন। ১৯৯১ সালে ওই মিলনায়তনেই প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জয়ললিতা।তামিলনাড়ুর গভর্নর সুরজিৎ সিং বারনালা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। ৬৩ বছর বয়সী জয়ললিতাসহ অন্যান্য মন্ত্রী তামিল ভাষায় শপথ নেন।এটাই হতে যাচ্ছে তামিল নাড়ুর সবচেয়ে বড় মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রণালয় থাকছে জয়ললিতার হাতে।নির্বাচনে জয়ললিতার দলের নেতৃত্বাধীন জোট চমৎকার ফল করে। ২৩৪টি আসনের মধ্যে ২০০টি আসন পায় এ জোট।জয়ললিতার নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটানো হয়েছে। বেশির ভাগ মন্ত্রীই মন্ত্রিসভায় প্রথম।শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু ও সিপিআইয়ের সাধারণ সম্পাদক এ বি বর্ধন। পিটিআই।