শপথ নিলেন মাদুরো
ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে গত শুক্রবার শপথ নিয়েছেন প্রয়াত বিপ্লবী নেতা হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো। গতকাল বিকেলে রাজধানী কারাকাসের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে চাভেজের প্রতিকৃতির সামনে শপথ নেন মাদুরো। এ সময় কিউবা, ইরান, ব্রাজিলসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের নেতারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে দেশের সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করেন মাদুরো।শপথ শেষে চাভেজকে স্মরণ করে মাদুরো বলেন, ‘চাভেজের পথনির্দেশনা পেতে প্রতিদিন আমি ঘুম থেকে জেগে তাঁর কথা স্মরণ করি এবং ঘুমাতে যাওয়ার সময় তাঁর কথাই ভাবি।’ এ সময় সবার সঙ্গে কাজ করার ঘোষণা দেন মাদুরো।বিপ্লবী নেতা চাভেজ প্রায় ১৪ বছর ভেনেজুয়েলা শাসন করেন। দীর্ঘ দুই বছর ক্যানসারে ভুগে গত মার্চ মাসে কিউবার একটি হাসপাতালে চাভেজ মারা যান। তাঁর মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পদ শূন্য হয়। ১৪ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক ক্যাপরিলেসকে অল্প ব্যবধানে হারিয়ে নির্বাচিত হন মাদুরো। বিবিসি।