শপথ নিলেন মামনুন হুসাইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের দ্বাদশ প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ নিয়েছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা মামনুন হুসাইন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্থলাভিষিক্ত হলেন।
ইসলামাবাদের রেড জোনে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়ে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শপথ নেন মামনুন। প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, রাজনৈতিক দলগুলোর সংসদীয় প্রধানেরা ও সামরিক-বেসামরিক উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডন