শপথ নিলেন লুকাশেনকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো গতকাল শুক্রবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চতুর্থ মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বিতর্কিত নির্বাচনে জয়লাভ এবং নির্বাচনের পর বিরোধী দলের ওপর নিপীড়ন চালানোয় পশ্চিমা বিশ্ব এ শপথ অনুষ্ঠান বর্জন করেছে। টানা ১৬ বছর ধরে লুকাশেনকো বেলারুশ শাসন করছেন। এএফপি।