শপথ নিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট রুহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল রোববার আনুষ্ঠানিক শপথ নিয়েছেন। এর আগের দিন পাশ্চাত্যের আরোপিত বিভিন্ন অবরোধ শিথিল করার জন্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেন তিনি।দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুমোদন পাওয়ার পর শনিবার দায়িত্ব গ্রহণ করেন ৬৪ বছর বয়সী রুহানি। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার জন্য তিনি দুই সপ্তাহ সময় পাবেন। দেশটির পার্লামেন্টে তাঁর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ জন রাষ্ট্র প্রধান।আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা, ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিনের আলোচনার ব্যাপারে রুহানি তুলনামূলকভাবে গঠনমূলক মনোভাব দেখাবেন। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে রুহানি বলেন, ইরানের অর্থনীতিকে রক্ষা করা এবং বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক স্থাপন করাই হবে তাঁর সরকারের লক্ষ্য।সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কট্টর নীতির কারণে ইরানকে যেসব আন্তর্জাতিক বাধার মুখে পড়তে হয়েছে, সেগুলো দূর করার ব্যাপারে রুহানি গঠনমূলক চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিবিসি।