শপথ নেওয়ার এক সপ্তাহেই জাপানের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া ফুকুশিমা এলাকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের ধরে জাপানের বাণিজ্যমন্ত্রী ইয়োশিও হাচিরো শপথ নেওয়ার এক সপ্তাহের মাথায় গতকাল শনিবার পদত্যাগ করেছেন।দেশটির নতুন প্রধানমন্ত্রী ইয়োশিকো নোদার সরকারের মন্ত্রী হিসেবে গেল সপ্তাহে শপথ নিয়েছিলেন হাচিরো। ভূমিকম্প ও সুনামির পর পারমাণবিক তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া ফুকুশিমা এলাকাকে ‘মৃত্যুপুরী’ (টাউন অব ডেথ) বলে আখ্যায়িত করে বিতর্কের জন্ম দেন তিনি।মন্ত্রী হাচিরোর ওই মন্তব্যের ব্যাপারে দেশটির প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ সদস্য শিগেরু বলেন, মন্ত্রী যদি ফুকুশিমা এলাকার বাসিন্দাদের অনুভূতির কথা বিবেচনা করতেন, তাহলে এ ধরনের মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। জাপানের কাইয়োদো নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী নোদা বাণিজ্যমন্ত্রী হাচিরোর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।ছয় মাস আগে জাপানে সংঘটিত ওই ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ২০ হাজার লোক নিহত হয়। এ ছাড়া ফুকুশিমা কেন্দ্রের শীতলীকরণ পদ্ধতি ক্ষতিগ্রস্ত হয়ে পারমাণবিক বিপর্যয় ঘটে। এএফপি