শব্দপ্রকৌশলী ডলবি আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ও চলচ্চিত্র জগতে পরিচ্ছন্ন অনাকাঙ্ক্ষিত শব্দমুক্ত পরস্ফুিটনের পথিকৃৎ প্রকৌশলী ও উদ্ভাবক রে ডলবি (৮০) আর নেই। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি।
রে ডলবির প্রতিষ্ঠিত ডলবি ল্যাবরেটরিজ এ খবর জানায়। গুণী এ শব্দপ্রকৌশলী কয়েক বছর ধরে আলজেইমার রোগে ভুগছিলেন। গত জুলাইয়ে তাঁর ক্যানসার ধরা পড়ে।
অস্কার, গ্র্যামি ও দুইবার অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী রে ডলবির জন্ম অরেগনের পোর্টল্যান্ডে। পঞ্চাশের দশকে অ্যাম্পেক্স করপোরেশনের জন্য একটি ভিডিওটেপ রেকর্ডিং সিস্টেম তৈরিতে সহায়তার মাধ্যমে অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং জগতে কর্মজীবন শুরু তাঁর। ডলবি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। রয়টার্স।