শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দের চেয়ে তিনগুণ গতিসম্পন্ন বিপুলসংখ্যক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। সে দেশের এলিট সামরিক বাহিনী রেভ্যুলুশনারি গার্ডসের প্রধান কমান্ডার মোহাম্মদ আলী জাফরি গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।জাফরির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অন্তত ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুপক্ষ এই ক্ষেপণাস্ত্রের গতিবিধি শণাক্ত কিংবা মাঝপথে নিষ্ক্রিয় করতে পারবে না।জাফরির বরাত দিয়ে ইরানের অপর বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, পানি ও আকাশপথে শত্রুদের ক্ষেপণাস্ত্র হামলায় পাল্টা জবাব দিতেই গার্ডসকে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হবে।পশ্চিমা বিশ্বের আশঙ্কা, ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি ও পরমাণু কর্মসূচির মধ্যে যোগসাজশ রয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু বোমা বানানোর দিকে এগিয়ে যাচ্ছে। এএফপি।