শরণার্থী বরণে এগিয়ে চীন, জার্মানি ও যুক্তরাজ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থীদের সাদরে গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে চীন, জার্মানি ও যুক্তরাজ্যের মানুষ। আর এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রাশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের লোকেরা।
২৭টি দেশের ওপর ‘রিফিউজি ওয়েলকাম ইনডেক্স’ নামে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। এতে শরণার্থী মানুষকে স্বাগত জানাতে বিভিন্ন দেশের মানুষের মন-মানসিকতা প্রকাশ পেয়েছে।
রিফিউজি ওয়েলকাম ইনডেক্স অনুসারে, শরণার্থী গ্রহণে আগ্রহীর ক্ষেত্রে চীন ১ নম্বরে। দেশটির ৪৬ শতাংশ লোকই বলেছেন, তাঁরা নিজ বাড়িতে শরণার্থীদের গ্রহণ করবেন। দ্বিতীয় যুক্তরাজ্যের ২৯ শতাংশ লোক তা বলেছেন। জার্মানিতে ১০ জনে একজন বলেছেন তাঁরা নিজের বাড়িতে শরণার্থী নেবেন, ৫৬ শতাংশ বলেছেন প্রতিবেশী হিসেবে গ্রহণ করবেন, আর স্বদেশে স্বাগত জানাবেন ৯৬ শতাংশই।