শরণার্থীদের বিষয়ে অস্ট্রেলিয়ার নীতির সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীদের ব্যাপারে অস্ট্রেলিয়ার নীতির সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অনেক দেশ। তাদের মতে, শরণার্থীদের নৌকা ফিরিয়ে দেওয়া বন্ধ করা উচিত। শরণার্থীদের আটক করে দূরবর্তী বন্দিশিবির–গুলোতেও রাখা যাবে না। জাতিসংঘের একটি ফোরামে এই সমালোচনা করা হয়। খবর এএফপির।
জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রতিটি দেশের মানবাধিকার পরিস্থিতি চার বছর পরপর পর্যালোচনা করে। সেখানেই অভিবাসী ও শরণার্থীদের নিয়ে অস্ট্রেলিয়ার নীতির সমালোচনা করে অনেক দেশ।
জবাবে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বলেন, তাঁদের অভিবাসন নীতি বিতর্কিত হলেও তা বিপজ্জনক সমুদ্রযাত্রাকে নিরুৎসাহিত করে বহু মানুষের জীবন রক্ষা করে। পাশাপাশি অনেক মানুষের পুনর্বাসনের সুযোগ করে দেয়।
বিক্ষোভ দমন: অস্ট্রেলিয়ায় শরণার্থী বন্দিশিবিরে পুলিশ গতকাল মঙ্গলবার কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এক শরণার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই সহিংসতা ছড়িয়ে পড়েছিল।