প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর এ পর্যন্ত সাত লাখের বেশি শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। এসব শরণার্থীর অর্ধেকের বেশি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাগরিক। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল মঙ্গলবার এ হিসাব দিয়েছে। ইউএনএইচসিআর জানায়, যুদ্ধ থেকে বাঁচতে বিপৎসংকুল পথ পাড়ি দিয়ে এ বছর ৫ লাখ ৬২ হাজার ৩৫৫ জন শরণার্থী গ্রিসের উপকূলে পৌঁছে। আর ১ লাখ ৪০ হাজার যায় ইতালিতে। এই শরণার্থীদের ২০ শতাংশই শিশু। ইউরোপে প্রবেশের পথে মারা গেছে বা নিখোঁজ হয়েছে ৩ হাজার ২১০ শরণার্থী। মোট শরণার্থীর ৮৫ শতাংশই এসেছে বিশ্বের ১০টি দেশ থেকে।
এএফপি