প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের তথ্যমন্ত্রী কামার জামান কাইরা বলেছেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরির লক্ষ্যে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে।গতকাল মঙ্গলবার ইসলামাবাদে একটি অনুষ্ঠানে কাইরা এসব কথা বলেন। তিনি বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তৈরির অগ্রগতির বিষয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে জনগণকে জানানো হবে। মন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার বিষয়ে আলোচনার জন্য পিপিপি একটি কমিটি গঠন করেছে। আর পার্লামেন্টের বিরোধীদলীয় নেতার উচিত প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের জন্য ছয়জনের পরিবর্তে দুজনের নাম প্রস্তাব করা। ডন অনলাইন।