শরিয়া রাষ্ট্র গঠনে মালির দুই বিদ্রোহী সংগঠনের মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির উত্তরাঞ্চল দখল করে নেওয়া দুটি বিদ্রোহী সংগঠন একীভূত হয়ে যাচ্ছে। একই সঙ্গে দখল করে নেওয়া এলাকায় একটি শরিয়া রাষ্ট্র গঠনে একমত হয়েছে সংগঠন দুটি। উভয় সংগঠনের মুখমাত্ররা এ কথা জানিয়েছেন। উদারপন্থী বিদ্রোহী সংগঠন তুয়ারেগ এমএনএলএ এবং ইসলামি সংগঠন আনসার দিনের মধ্যে গাও শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুয়ারেগ এমএনএলএ ও আনসার দিনে গত মার্চে মালির উত্তরাঞ্চল দখল করে নেয়। এরপর ওই অঞ্চলের কয়েকটি শহরে ইতিমধ্যে শরিয়া আইন চালু করেছে আনসার দিনে।বিদ্রোহীদের মধ্যে নতুন চুক্তির ফলে মালিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ আরও জটিলতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এমএলএনএ এত দিন উদারপন্থীর ভূমিকায় থাকলেও বর্তমানে আনসার দিনের পথ অনুসরণ করতে শুরু করেছে। এর আগে এমএলএনএ স্বাধীনতা ঘোষণা করলেও আনসার দিনে তার বিরোধিতা করেছিল।সাবেক প্রেসিডেন্ট আমাদু তুমানি তউরে বিদ্রোহীদের দমনে যথেষ্ট উদ্যোগী নন অভিযোগ এনে গত মার্চে মালির ক্ষমতা দখল করেন ক্যাপ্টেন আমাদোও সানোগো। তবে আন্তর্জাতিক চাপ ও অবরোধের মুখে তিনি তিন সপ্তাহের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বিবিসি।