শরীরচর্চা কেন্দ্র চালু করছেন ম্যাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসচেতন মানুষদের শরীর ও মন চাঙ্গা রাখতে বেশ কয়েকটি শরীরচর্চা কেন্দ্র চালু করতে যাচ্ছেন পপ তারকা ম্যাডোনা। আগামী মাসে মেক্সিকো শহরে প্রথম কেন্দ্রটি উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। নিউ ইভোলিউশন ভেঞ্চারস (এনইভি) নামে একটি সংস্থা ম্যাডোনার সঙ্গে অংশীদারির ভিত্তিতে এই কার্যক্রম বাস্তবায়ন করবে।এনইভির চেয়ারম্যান মার্ক মাসত্রোভ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি আদর্শ শরীরচর্চা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ম্যাডোনার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া। তাঁর সর্বশেষ অ্যালবাম ‘হার্ড ক্যান্ডি’র নামানুসারে এই কেন্দ্রের নামকরণ করা হবে।’ এএফপি।