প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বতের রাজধানী লাসায় গত রোববার দুই ভিক্ষু নিজেদের শরীরে আগুন ধরিয়েদেওয়ার পর একজন মারা গেছেন। আরেকজন গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন। চীন থেকে তিব্বতের পৃথক্করণের দাবিতে বিভিন্ন স্থানে তিব্বতিরা আত্মাহুতি দিলেও লাসায় এ ধরনের ঘটনা এই প্রথম বলে ধারণা করা হচ্ছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো তিব্বতির নাম তবগে সেতেন। বেঁচে যাওয়া ব্যক্তির নাম দারগে। তাঁরা পর্যটন এলাকায় অবস্থিত জোখাঙ্গ মন্দিরের বাইরে একটি ব্যস্ত সড়কে নিজেদের শরীরে আগুন ধরিয়ে দেন। ওই সময় মানুষ ওই এলাকায় একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে যাচ্ছিল। দুই ভিক্ষু নিজেদের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে পুলিশ তা নিভিয়ে ফেলে। বিবিসি।