শরীরে আগুন লাগিয়ে অভিবাসীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাউরু দ্বীপে অস্ট্রেলিয়ার বন্দী শিবিরে অভিবাসী নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ওই অভিবাসী ইরানের নাগরিক। তাঁর বয়স ২৩ বছর।
আজ শুক্রবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। নাউরু সরকার জানিয়েছে, ওই যুবকের আত্মহত্যা করাটা হলো তাঁর ‘রাজনৈতিক প্রতিবাদ’। খবর বিবিসি ও এএফপির।
অস্ট্রেলিয়া দেশটিতে আশ্রয়প্রার্থীদের নাউরুসহ বিভিন্ন দেশে বন্দীশিবিরে পাঠায়। নাউরু প্রশান্ত¯মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র।
আত্মহত্যাকারী যুবকের নাম ওমিদ। তিনি নাউরু আটককেন্দ্রে গত মঙ্গলবার নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় বিমানে করে তাঁকে অস্ট্রেলিয়ার ব্রিসবেন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শুক্রবার তাঁর মৃত্যু ঘটে।
অভিবাসন ও সীমান্তরক্ষা¯বিভাগ এক বিবৃতিতে জানায়, তারা লোকটির স্ত্রী ও বন্ধুদের ‘যথাযথ সহায়তা’ দেবে।