শর্টেন অস্ট্রেলিয়া লেবার পার্টির নতুন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন বিল শর্টেন। সাধারণ নির্বাচনে পরাজিত হওয়ার এক মাসের মধ্যেই নতুন নেতা নির্বাচন করল লেবার পার্টি।
লেবার পার্টির বিগত সরকারের সময় শর্টেন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেবার পার্টির আরেক নেতা অ্যান্টনি আলবানিজকে পরাজিত করে দলীয় প্রধান নির্বাচিত হন। তবে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। নির্বাচকমণ্ডলীর ৫২ শতাংশ ভোট পেয়েছেন শর্টেন। বাকি ৪৮ শতাংশ ভোট পড়ে আলবানিজের পক্ষে। অ্যান্টনি অস্ট্রেলিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী। বিবিসি।