শরৎ ফনসেকার জামিন মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকাকে (৬১) গতকাল শুক্রবার জামিন দিয়েছেন দেশটির হাইকোর্ট। সেনাবাহিনী থেকে পলাতক সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে একটি মামলায় তাঁকে জামিন দেন আদালত।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ফনসেকাকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন এমন খবর শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। এর মধ্যেই আদালত এ রায় দিলেন।ফনসেকার স্ত্রী অ্যানোমা বৃহস্পতিবার জানান, ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট তাঁর স্বামীকে ছেড়ে দেবেন। ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে ফনসেকা বন্দী আছেন। দ্য হিন্দু।