শান্তি আলোচনায় সমর্থন থাকবে মস্কোর: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের নবনির্বাচিত পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট প্রেত্রো পোরোশেঙ্কো বিদ্রোহীদের আলোচনার প্রস্তাব দিয়েছেন৷ বলেছেন, ‘হত্যা ও নির্যাতনে’ জড়িত নয়—এমন বিদ্রোহীদের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি৷ জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নেতৃত্ব ও বিদ্রোহীদের প্রতি সত্যিকারের আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। খবর এএফপির৷
রুশ প্রেসিডেন্ট গতকাল রোববার সাংবাদিকদের বলেন, কিয়েভকে অবশ্যই সামরিক অভিযান বন্ধ এবং পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষীদের অধিকার নিশ্চিত করতে হবে। বিস্তারিত ও বাস্তবসম্মত আলোচনা শুরু হওয়া জরুরি। তিনি বলেন, ইউক্রেনের নেতার শান্তি পরিকল্পনার প্রতি মস্কো সমর্থন দেবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের শান্তি পরিকল্পনার ইচ্ছার প্রতি রাশিয়া নিশ্চিত সমর্থন দেবে। তবে সবশেষে গুরুত্বপূর্ণ হলো, রাজনৈতিক প্রক্রিয়া। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যুদ্ধরত সব পক্ষের সংলাপে বসা জরুরি।