শান্তি চাই, তবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ভারত চায় পাকিস্তানের সঙ্গে শান্তি বজায় থাকুক। তবে দেশের অখণ্ডতার প্রশ্নে ভারত কোনো ছাড় দেবে না। রাষ্ট্রীয় মদদে সীমান্ত পাড়ি দিয়ে চালানো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। চার দিনের সফরে বেলজিয়ামে থাকা প্রণব মুখার্জি ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ভারতে এর আগে সন্ত্রাসী হামলা পরিচালনাকারীরা ‘কোনো দেশের নয়’ বলে পাকিস্তান যে দাবি করে আসছিল, প্রণব মুখার্জি তা উড়িয়ে দেন। পিটিআই।