শান্তি চুক্তির জন্য প্রস্তুত কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে নরওয়েতে অনুষ্ঠেয় শান্তি আলোচনাকালে কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের দীর্ঘ কয়েক দশকের সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ফার্ক বিদ্রোহীদের একজন সিনিয়র কমান্ডার গত শনিবার এ কথা বলেন।রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিত রিকার্ডো টেলেস এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বিশ্বাস করি, যুদ্ধের অবসান ঘটাতে হবে।’টেলেস কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসের সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য গঠিত পাঁচ সদস্যের শান্তি আলোচনা দলের অন্যতম সদস্য। টেলেসের প্রকৃত নাম রডরিগো গ্রান্ডা।আর্জেন্টাইন কিউবান কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার মৃত্যুবার্ষিকীর দিন ৮ অক্টোবর অসলোতে প্রথম দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিউবায়। ১৯৬৪ সালে এই বামপন্থী গেরিলা সংগঠনটির প্রতিষ্ঠার পর শুরু হওয়া সশস্ত্র সংঘাত শান্তিপূর্ণভাবে অবসানের এটি হবে প্রথম পদক্ষেপ। গত শুক্রবার ফার্ক তাদের আলোচক দলের নাম ঘোষণা করে। এএফপি।