শান্তিতে চিরঘুমের জন্য...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুর পর তাঁকে ও তাঁর স্ত্রীকে যেন সমাহিত করা হয় নির্জন কোনো দ্বীপে। নিরিবিলি ওই দ্বীপে চিরদিনের মতো ঘুমাবেন তাঁরা। এই ইচ্ছা পূরণের লক্ষ্যে একটি ছোট্ট দ্বীপ কিনেছেন যুক্তরাজ্যের এক ব্যক্তি।পিয়ার্স ক্যাসিমির-ম্রোওক্সিনস্কি (৫০) নামের ওই ব্যক্তি হার্টফোর্ডশায়ার কাউন্টির সেন্ট অ্যালবানসের বিচউড পার্ক বোর্ডিং স্কুলের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রধান। প্রায় তিন বছর আগে তাঁর অ্যাপেন্ডিক্সে ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি স্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে দ্বীপ কেনার সিদ্ধান্ত নেন। চিরনিদ্রায় শায়িত হতে মনের মতো একটি জায়গার খোঁজ করতে থাকেন। শেষমেশ স্কটল্যান্ডের ম্যাকেঞ্জি দ্বীপ পছন্দ হয়ে যায়। চলতি সপ্তাহে ৮৮ হাজার ডলারে দ্বীপটি কিনে নেন ক্যাসিমির-ম্রোওক্সিনস্কি। দ্বীপটিতে কোনো মানুষ বাস করে না। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।