শান্তিতে নোবেল পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুয়ান ম্যানুয়েল সান্তোস
হুয়ান ম্যানুয়েল সান্তোস

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি চলতি বছরের শান্তিতে পুরস্কার ঘোষণা করেছে।
দেশটির বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে দেওয়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। চার বছরের আলোচনার পর দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে শান্তি চুক্তির প্রশংসা করেছে নোবেল কমিটি। অবশ্য কলম্বিয়া সরকারের করা ওই শান্তি চুক্তি সম্প্রতি গণভোটে প্রত‌্যাখ‌্যাত হয়েছে।
পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তিনি। 

আরও পড়ুন: