শান্তিনিকেতনে পৌষমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে গতকাল শুক্রবার থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হয়েছে। প্রতিবছর ৭ পৌষ এই মেলা শুরু হয়।বিশ্বভারতী সূত্রে জানা গেছে, চারটি মাঠে মেলা বসেছে। মাঠগুলো হচ্ছে ভুবনডাঙ্গা, পূর্বপলী, পুরোনো মেলার মাঠ ও ইন্দিরা ভবন মাঠ। মেলায় রয়েছে এক হাজার ২৫০টি স্টল। মেলা এক সপ্তাহ ধরে চলবে। মেলাটি এবার ১১৭ বছরে পদার্পণ করেছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিবসকে স্মরণ করে প্রতিবছর বসে পৌষমেলা।