শান্তির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের মুসলিম ও ইহুদি নেতারা যৌথভাবে শান্তির আহ্বান জানিয়েছেন। নিজ নিজ মত ও বিশ্বাস থেকে মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তাঁরা। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) ও জ্যুইশ বোর্ড অব ডেপুটিজ নজিরবিহীন এক যৌথ বিবৃতিতে এই শান্তির আহ্বান জানায়। বিবৃতিতে ইসলামের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানো ও ইহুদিবিদ্বেষী প্রচারণা—উভয়ের নিন্দা জানানো হয়। গাজায় সাম্প্রতিক সংঘাতে বেসামরিক প্রাণহানিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেওয়া হয় এতে।
বিবিসি