শাবাব নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের নেতা আহমেদ আবদি গোদানে গত সপ্তাহের মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র গত সোমবার রাতে তাঁর গাড়িবহরের ওপর বিমান হামলা চালিয়েছিল। গতকাল শুক্রবার পেন্টাগনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোদানেকে সরিয়ে দেওয়া আল-শাবাবের কার্যক্রমের জন্য বড় ধরনের ক্ষতি। এটি একটি প্রতীকী ধাক্কাও।’ আল-শাবাবের প্রধান মার্কিন পররাষ্ট্র দপ্তরের তালিকায় সবচেয়ে দাগি ফেরারদের একজন ছিলেন। তাঁর মাথার দাম ধরা হয়েছিল ৭০ লাখ ডলার। বিবিসি