শারীরিক অবস্থার অবনতি ঘটেছে জ্যোতি বসুর
পশ্চিমবঙ্গের প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শারীরিক অবস্থার আবার অবনতি ঘটেছে। বুধবার গভীর রাতে তাঁর হূদযন্ত্রে সমস্যা দেখা দেয়। শ্বাস-প্রশ্বাসে কষ্ট শুরু হয়। গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে প্রচারিত মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, জ্যোতি বসু এখন গভীর সংকটে রয়েছেন। তাঁর মস্তিষ্ক, কিডনি এবং হূদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। রয়েছেন পুরোপুরি ভেন্টিলেশনে। বাড়ানো হয়েছে তাঁর অক্সিজেনের মাত্রা। ফুসফুসের সংক্রমণ কমেনি। ফুসফুস ও মস্তিষ্কের কোষে জমে গেছে পানি। এখন ওষুধেও আশানুরূপ সাড়া দিচ্ছে না। সন্ধ্যা থেকে কিডনির ডায়ালিসিস শুরু হয়েছে।হাসপাতালের চিকিত্সক এ কে মাইতি বলেছেন, জ্যোতি বসুর হূদযন্ত্র ঠিকমতো কাজ করছে না। হূদযন্ত্রের রক্তসঞ্চালন পেশি দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্ক এবং কিডনিও ঠিকমতো কাজ করছে না।সর্বশেষ খবরে বলা হয়েছে, এখনো তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। জ্যোতি বসু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত পয়লা জানুয়ারি শুক্রবার সল্টলেকের বেসরকারি এএমআরআই হাসপাতালে ভর্তি হন।