শাস্তি কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের মুরসিপন্থী ২১ নারী আন্দোলনকারীর শাস্তির বিরুদ্ধে করা আপিলের শুনানির পর তাঁদের ১৪ জনের শাস্তি কমেছে এবং বাকি সাতজনের শাস্তি মওকুফ হয়েছে। গতকাল দেশটির এক আদালত এই আদেশ দেন। ১৪ জনের ১১ বছর করে কারাদণ্ড কমিয়ে এক বছর করা হয়েছে। অন্য সাত নারী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সংশোধনকেন্দ্রে পাঠানোর বদলে তিন মাসের নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়। এএফপি।