শাহি ইমামের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম ধর্মীয় নেতা সৈয়দ আহমেদ বুখারি আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছেন। গতকাল শুক্রবার দিল্লির জামে মসজিদের এই শাহি ইমাম বলেন, যাঁরা নির্বাচনকে মেরুকরণ করছেন, তাঁদের প্রতিহত করতে ধর্মনিরপেক্ষ গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মমতা ব্যানার্জির প্রশংসা করে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিহারে আরজেডিকে সমর্থন জানাতে আহ্বান জানান। টাইমস অব ইন্ডিয়া।