শাড়িতে বাজিমাত থেরেসা মের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.


ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ৬ নভেম্বর তিন দিনের সফরে ভারতে পৌঁছান। উদ্দেশ্য ছিল, যুক্তরাজ্য-ভারত টেক সম্মেলনে যোগ দেওয়া। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি। এরই অংশ হিসেবে গিয়েছিলেন বেঙ্গালুরুর সোমেশ্বরা মন্দিরেও।

.
.

৮ নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন ওই মন্দিরে যান, তাঁকে দেখে চমকে যাওয়ার মতো ঘটনাই ঘটে। কারণ, তিনি ব্রিটিশ সাজে নয়; ওই মন্দিরে গিয়েছিলেন একেবারে ভারতীয় সাজে।

এএফপির ছবিতে দেখা গেল, থেরেসা মে সোনালি ও সবুজ রঙের শাড়ি পরেছেন। হাতে সোনালি রঙের বালা। গলায় ফুলের বেশ লম্ব মালা। ছোট চুলের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এমন সাজে মানিয়েও যায় বেশ।

.
.

ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাড়ি পরে মন্দিরে যাওয়ার ছবি নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন ভা​রতের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরা। শাড়ি পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয়দের মন জয় করে নিয়েছেন—এমনটাই তাঁদের বার্তায় প্রকাশ পেয়েছে।

.
.
.
.