শিক্ষকের ই-মেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের স্বনামধন্য সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ফাদার ফ্রেজার মাসকারেনহাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। তিনি নরেন্দ্র মোদির গুজরাট শাসনব্যবস্থার সমালোচনা করে একটি ই-মেইল পাঠিয়ে শিক্ষার্থীদের ‘সঠিকভাবে বাছাই’-এর পরামর্শ দেন। কলেজের ওয়েবসাইটে গত মঙ্গলবার প্রকাশিত ই-মেইলে তিনি লিখেন, ‘সব মানব উন্নয়ন সূচক এবং গুজরাটের জনগণের মধ্যে সাংস্কৃতিক মেরুকরণ থেকে দেখা যাচ্ছে, ওই রাজ্যে গত ১০ বছরে ভয়াবহ পরিস্থিতি ছিল।’ এনডিটিভি।