শিক্ষা অ্যাটাশে হলেন মালালার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই যুক্তরাজ্যের বার্মিংহামে পাকিস্তানি উপ-দূতাবাসের চাকরিতে যোগ দিয়েছেন।পাকিস্তান সরকার ঘোষণা করেছে, জিয়াউদ্দিন ইউসুফজাইকে উপ-দূতাবাসের শিক্ষাসংক্রান্ত বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর এ পদে দায়িত্ব পালনের মেয়াদ তিন বছর হলেও আরও দুই বছরের জন্য তা বাড়ানো হতে পারে।গত বছরের ৯ অক্টোবর সোয়াত উপত্যকায় তালেবানের গুলিবর্ষণে আহত হয়ে মালালা বর্তমানে বার্মিহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। বিবিসি।