শিক্ষা খাতের উন্নয়নে কাজ করতে চান কাদির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খান সে দেশের আইনজীবীদের উদ্দেশে বলেছেন, ভবিষ্যতে জাতীয় স্বার্থপরিপন্থী রায় দেওয়া থেকে বিরত থাকতে হবে বিচারকদের। তিনি আরও বলেছেন, পাকিস্তানের শিক্ষা খাতের উন্নয়নে কাজ করার ইচ্ছে আছে তাঁর। গতকাল শনিবার রাওয়ালপিন্ডি বার অ্যাসোসিয়েশনের এক সম্মেলনে ভাষণদানকালে তিনি এসব কথা বলেন। ডন পত্রিকা অনলাইন।