শিক্ষাঋণে সুদের হার না বাড়ানোর আহ্বান ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাঋণে সুদের হার না বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে গত মঙ্গলবার এই আহ্বান জানান তিনি। তরুণ ভোটারদের আকৃষ্ট করার লক্ষ্যে তিনি এই আহ্বান জানান বলে ধারণা করা হচ্ছে।অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, তিনি ও তাঁর স্ত্রী মিশেল ওবামার সংসার শুরু হয়েছিল শিক্ষাঋণের বোঝা মাথায় নিয়ে। মাত্র আট মাস আগে পুরোপুরি পরিশোধ হয়েছে তাঁদের সেই ঋণ। তিনি বলেন, ‘মিশেল ও আমি সম্পদশালী কোনো পরিবার থেকে উঠে আসিনি। উচ্চশিক্ষা শেষ করার পর আমাদের দুজনের কাঁধেই ছিল শিক্ষাঋণের বোঝা। বিয়ের পর যৌথভাবে আমরা আরও গরিব হয়ে পড়লাম। দুজনের যৌথ সম্পদ বলতে তখন কিছুই ছিল না। কিন্তু উভয়ের ঋণের মোট অঙ্কটা ছিল অনেক বড়।’শিক্ষার্থীদের হতোদ্যম না হওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘মিশেল ও আমি একই পরিস্থিতি পেরিয়ে এসেছি। সংসার শুরুর পর আমাদের গৃহঋণের চেয়ে শিক্ষাঋণই শোধ করতে হয়েছে অনেক বেশি। দুই মেয়ে মালিহা ও সাশার জন্মের পর তাদের উচ্চশিক্ষার জন্য আগাম সঞ্চয়ের পরিকল্পনা নিতে হয়েছে।’শিক্ষাঋণে সুদের হার দ্বিগুণ করার সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে ওবামা বলেন, তরুণদের শিক্ষাকে ব্যয়বহুল করার সঠিক সময় এখন নয়।