শিখ চরমপন্থীর মৃত্যুদণ্ড বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা শিখ চরমপন্থী দেবেন্দর পাল সিংয়ের আপিল খারিজ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে দেবেন্দরের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে আর কোনো বাধা থাকল না।১৯৯৩ সালে দিল্লিতে গাড়িবোমা হামলার ঘটনায় করা মামলায় পাঞ্জাব প্রদেশের দেবেন্দরকে দোষী সাব্যস্ত করা হয়। পরে এর দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন দেবেন্দর। তাঁর আইনজীবীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। এ কারণে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছেন। মানসিকভাবে অসুস্থ এমন একজন মানুষকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার অধিকার আদালতের নেই। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গতকাল এই আবেদন খারিজ করে দেন। বেঞ্চ বলেন, দেবেন্দরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা তাঁর মানসিক সমস্যা কোনো বাধা হতে পারে না। ডন।