শিগগির বিদেশ যাওয়ার আশা করছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি গতকাল বৃহস্পতিবার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অদূর ভবিষ্যতে বিদেশ সফরে যাবেন তিনি। এটিই হবে ১৯৮৮ সালের পর সু চির প্রথম বিদেশ সফর।শান্তিতে নোবেলজয়ী সু চিকে গত ২২ বছরের অধিকাংশ সময় দেশটির সামরিক জান্তা কারা অথবা গৃহবন্দী করে রাখে। গৃহবন্দিত্ব থেকে ২০১০ সালে তাঁকে মুক্তি দেওয়া হয়।সু চি বলেন, মিয়ানমারের বাইরের কোনো দেশে সফর করা সময়ের ব্যাপার মাত্র। কয়েক দিন, এমনকি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মিয়ানমার ত্যাগ করতে পারেন তিনি।হংকং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ইন ল ডিগ্রি লাভের পরিপ্রেক্ষিতে এক ভিডিওবার্তায় এই আশাবাদ ব্যক্ত করেন সু চি। তিনি বলেন, ‘আশা করি অদূর ভবিষ্যতে মিয়ানমারের বাইরে যাওয়া সম্ভব হবে। তখন আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারব। অতি স্বল্প সময়ের জন্য হলেও আপনাদের ক্যাম্পাস-জীবনের অংশ হতে পারব।’মৃত্যুপথযাত্রী মাকে সেবা দিতে ১৯৮৮ সালে যুক্তরাজ্য থেকে মিয়ানমার ফেরেন সু চি। এরপর দেশ ত্যাগ করেননি তিনি। এএফপি।