শিগগিরই দেশে ফিরছেন গাদ্দাফির সেবিকা গালিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবীয় নেতা গাদ্দাফির সেবায় নিযুক্ত ইউক্রেনের সেবিকা গালিনা কোলোতনিতসকা শিগগিরই নিজ দেশে ফিরবেন। সম্প্রতি গালিনার মেয়ে রাশিয়ার একটি সংবাদপত্রে এ কথা জানান।রাশিয়ার সংবাদপত্র সেভোদনিয়াকে গালিনার মেয়ে তাতিয়ানা জানান, সম্প্রতি মায়ের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তাঁর মা এখন লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থান করছেন। গালিনা তাঁকে দুশ্চিন্তা করতে নিষেধ করে বলেন, শিগগিরই তিনি দেশে ফিরবেন।৩৮ বছর বয়সী গালিনাকে গাদ্দাফি তাঁর নিজের সেবার জন্য রেখেছেন বলে মার্কিন কূটনৈতিক তারবার্তায় বলা হয়। উইকিলিকস এ তথ্য ফাঁস করে। টাইমস অব ইন্ডিয়া।